ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করে বড় ধরনের বিতর্কের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং কনকাফ ও এএফসির বিশ্বকাপ বয়কটের হুমকির পর শেষ পর্যন্ত পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়েছে ফিফা, বিশেষ বরে ইনফান্তিানো। সর্বশেষ যে খবর তাতে জানা গেছে, চলমান এই ইস্যুতে ‘চেয়ার’ই হারাতে চলেছেন বর্তমান ফিফা প্রধান! তাঁকে হটাতে এরইমধ্যে ৬ জনের নাম শোনা যাচ্ছেম যারা ২০২৭ নির্বাচনে অংশ নিতে পারেন। ফিফার নিয়ম অনুযায়ী, ইনফান্তিনো […]