চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে নতুন ফ্যাশন শোরুম DOT’Z, উদ্বোধন উপলক্ষে বিশেষ অফার

কক্সবাজারে নতুন ফ্যাশন শোরুম DOT’Z, উদ্বোধন উপলক্ষে বিশেষ অফার

কক্সবাজার সংবাদদাতা

২২ নভেম্বর, ২০২৬ | ৮:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের ঝাউতলা মেইন রোডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফ্যাশন ব্র্যান্ড DOT’Z-এর নতুন শোরুম। শিশু, নারী ও পুরুষদের পোশাকের সমন্বয়ে সাজানো এই শোরুমটি শহরের পোশাক বিপণন খাতে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে।
শোরুমটিতে শিশুদের পোশাকের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি নারী ও পুরুষদের জন্যও থাকছে আধুনিক নকশা ও সমসাময়িক ফ্যাশনের বিভিন্ন সংগ্রহ। বৈচিত্র্যময় পোশাক, সাশ্রয়ী মূল্য এবং পরিবারের সব সদস্যের জন্য এক ছাদের নিচে কেনাকাটার সুবিধা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।
শোরুমের যাত্রা উপলক্ষে ২১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ক্রেতাদের জন্য বিশেষ ক্যাশ ভাউচার সুবিধা ঘোষণা করেছে DOT’Z। এ সময় ২ হাজার টাকার কেনাকাটায় ২০০ টাকা এবং ৩ হাজার ৫০০ টাকার কেনাকাটায় ৫০০ টাকার ক্যাশ ভাউচার পাবেন ক্রেতারা।
‘Shop More, Get More!’ স্লোগানে আয়োজিত এই প্রচারণার মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করার পাশাপাশি স্থানীয় বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায় ব্র্যান্ডটি। ঠিকানা: ঝাউতলা মেইন রোড, কক্সবাজার।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন