চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

৮৫ বছর বয়সী বাবার বাড়ি ছাড়তে সন্তানকে নির্দেশ দিল্লি হাইকোর্টের

৮৫ বছর বয়সী বাবার বাড়ি ছাড়তে সন্তানকে নির্দেশ দিল্লি হাইকোর্টের

পূর্বকোণ ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৬ | ৫:৩৬ অপরাহ্ণ

হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগে ৮৫ বছর বয়সী এক ব্যক্তির স্ব-অর্জিত বাড়ি থেকে তার ছেলে ও পুত্রবধূকে চার সপ্তাহের মধ্যে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রবীণ নাগরিককে তার নিজের বাড়িতে সন্তানদের সঙ্গে বসবাস করতে বাধ্য করা যায় না— এমন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়ে এই রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

 

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাতে এ তথ্য জানা গেছে। ওই প্রবীণ নাগরিক মেইনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অব পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেনস অ্যাক্ট, ২০০৭-এর অধীনে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছিলেন। আবেদনে তিনি তার বড় ছেলে ও পুত্রবধূকে বাড়ি থেকে উচ্ছেদ এবং নিজের ভরণপোষণের ব্যবস্থা করার দাবি জানান। তবে জেলা ম্যাজিস্ট্রেট তার অভিযোগটি খারিজ করে দেন।

 

ম্যাজিস্ট্রেটের যুক্তি ছিল, দুর্ব্যবহার ও হয়রানির অভিযোগ প্রমাণিত হয়নি। পাশাপাশি তিনি মনে করেন, দুই ছেলের মধ্যকার ব্যবসায়িক বিরোধ মেটানোর জন্য ওই প্রবীণ ব্যক্তি আইনটির অপব্যবহার করছেন। এরপর গত ২০ নভেম্বর দেওয়া এক আদেশে দিল্লি হাইকোর্টের বিচারপতি অমিত মহাজন বলেন, কোনো প্রবীণ নাগরিককে তার নিজের বাড়িতে সন্তানদের সঙ্গে তাদের ৬ষ্ঠ পৃষ্ঠার ৪র্থ ক. ৮৫ বছর বয়সী বাবার বাড়ি ছাড়তে৮ম পৃষ্ঠার পরইচ্ছার বিরুদ্ধে বসবাস করতে বাধ্য করা যায় না।

 

বিশেষ করে যখন উভয় পক্ষের সম্পর্ক এতটাই অবনতি হয়েছে যে, আবেদনকারী ২০২২ সাল থেকে বিবাদীদের বিরুদ্ধে আইনি লড়াই করতে এবং এই আদালতের নির্দেশে পুলিশের সহায়তা নিতে বাধ্য হয়েছেন।

 

বিচারপতি বলেন, আবেদনকারীর দুই ছেলের মধ্যে ব্যবসায়িক বিরোধ থাকলেও সেটিকে তার অভিযোগের সত্যতা নিয়ে সন্দেহ করার কারণ হিসেবে দেখা যায় না। একইভাবে, এ কারণে প্রবীণ নাগরিকদের সুরক্ষায় প্রণীত আইন অনুযায়ী তাঁকে সুরক্ষা দেওয়া থেকেও বঞ্চিত করা যায় না।

 

আদালত পর্যবেক্ষণ করেন, সন্তানদের হাতে প্রবীণ নাগরিকদের হয়রানির ঘটনা প্রায়ই বাড়ির অভ্যন্তরে ঘটে। ফলে এ ধরনের ঘটনার পক্ষে স্বাধীন সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করা কঠিন হতে পারে।

 

আদালত আরও বলেন, কাউকে বাড়ি থেকে উচ্ছেদের নির্দেশ দেওয়ার আগে প্রবীণ নাগরিককে তাঁর বিরুদ্ধে সংঘটিত হয়রানির অভিযোগ স্পষ্ট ও অকাট্য প্রমাণ দিয়ে প্রতিষ্ঠা করতে হবে— আইনে এমন কোনো বাধ্যবাধকতা নেই।আদালত ছেলে ও পুত্রবধূকে চার সপ্তাহের মধ্যে বাড়িটি খালি করার নির্দেশ দেন। পাশাপাশি, এই নির্দেশ কার্যকর করতে আবেদনকারীকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (এসএইচও) নির্দেশ দেওয়া হয়।আবেদনকারীর অভিযোগ অনুযায়ী, ২০০৮ সালে তার ছোট ছেলের বিয়ের পর তিনি বড় ছেলে ও পুত্রবধূকে অন্যত্র বাসা খুঁজে নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু তারা বাড়ি ছাড়তে অস্বীকৃতি জানান।

 

এরপর তাদের আচরণ তার প্রতি আরও খারাপ হতে থাকে এবং তারা আর্থিকভাবেও তাকে সহযোগিতা করা বন্ধ করে দেন। ২০২০ সালে আবেদনকারীর স্ত্রীর মৃত্যুর পর তার ওপর হয়রানির মাত্রা আরও বেড়ে যায়। সবশেষে হাইকোর্ট ওই দম্পতিকে বাড়ি থেকে উচ্ছেদের নির্দেশ দিয়ে স্পষ্ট করেন, নিজের বাড়িতে শান্তিপূর্ণভাবে ও মর্যাদার সঙ্গে বসবাসের জন্য ৮৫ বছর বয়সী ওই ব্যক্তির অধিকার রয়েছে। আর সেই অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁকে হয়রানির প্রতিটি অভিযোগ স্বাধীনভাবে ও অকাট্যভাবে প্রমাণ করতে হবে না।

পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট