চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার একটি বাসা থেকে সীতাকুণ্ডের ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সীতাকুণ্ড কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় খুলশী থানা ও সীতাকুণ্ড থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রায়হান উদ্দিন রেহানের খুলশীর বাসায় অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে খুলশী থানা পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ওসি মহিনুল ইসলাম আরও জানান, রায়হানের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রায়হানকে সীতাকুণ্ড থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে রায়হানের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

















