রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রবিবার মধ্যরাতে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে অনুষ্ঠানে স্টল ভাঙচুরের অভিযোগও তুলেছেন এই অভিনেত্রী। গতকাল রবিবার দিবাগত রাত পৌনে একটার দিকে পরীমনি ফেসবুক লাইভে আসেন। পরীমনি অভিযোগ করে বলেন, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে হঠাৎ করে কেউ একজন আওয়াজ করেন। আওয়াজ দেওয়া ব্যক্তি ছিলেন ‘অ্যাটাকিং মুডে’। তার গাড়িতে হামলা […]