রাঙামাটির রাজস্থলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পচা ও বাসি খাবার বিক্রির অপরাধে একটি দোকানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান চলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করেন।
অভিযানে রাজস্থলী থানার (এএসআই) ফারুক হোসেন, ইউএনও কার্যালয়ের অফিস সুপার মো. জাহাঙ্গীর আলমসহ থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
এ বিষয়ে ইউছুফ হাসান জানান, দোকানে পচা ময়দার খামির পাওয়া যায়। এ ছাড়া পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ওই দোকানিকে অর্থদণ্ড দেওয়া হয়।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

















