বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতার বিল জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী, মাউশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের আগামী ২০ অক্টোবরের মধ্যে অক্টোবর মাসের এমপিও বিল সাবমিট করার জন্য অনুরোধ জানিয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানোর জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে প্রতিষ্ঠানের এমপিও-সংক্রান্ত কাজে ব্যবহৃত […]