চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫২

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫২

অনলাইন ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৬ | ৫:২৯ অপরাহ্ণ

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন।

 

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৫২৬ জনে। আর হাসপাতালে ভর্তি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জনে। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৭৫০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৪ হাজার ৮৬১ জন।

 

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৫২৩ জন হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬৫, খুলনা বিভাগে ১২৯, বরিশাল বিভাগে ১১৪ জন, রাজশাহী বিভাগে ১১৮, রংপুর বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

 

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

 

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এইডিস মশার প্রজননস্থল ধ্বংস, তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা।

পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন