চট্টগ্রাম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

অল্পের জন্য হয়নি ইতিহাস, ভারতের কাছে জাপান হারল ২ রানে

অল্পের জন্য ভারতের বিপক্ষে ইতিহাস গড়া হলো না জাপানের

অনলাইন ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৪:২০ অপরাহ্ণ

ক্রিকেট ইতিহাসে যুগে যুগে কত অঘটনই তো হয়েছে। সবগুলিকে ছাড়িয়ে বড় অঘটনের সম্ভাবনা জাগিয়েছিল জাপান। বিশ্ব ক্রিকেটের পরাশক্তি, গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারতের মনে ভয় ধরিয়েও অল্পের জন্য জিততে পারেনি তারা।

ঐতিহাসিক ম্যাচটিতে জাপানকে ২ রানে হারাল ভারত।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপনের অংশ এই ম্যাচ। দুই দেশের প্রধানমন্ত্রীর চুক্তির ভিত্তিতে ‘স্পোর্ট ৭৫’ উদ্যোগের সূচনা হলো এই ম্যাচ দিয়ে।

যদিও ভেজা মাঠের কারণে ম্যাচ নেমে এসেছিল ৫ ওভারে। তবু জাপান জিততে পারলে হয়তো ক্রিকেট ইতিহাসের স্মরণীয় জয় হতো এটি।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে জাপান ৪১তম দল। তবে স্রেফ এইটুকুতেই পুরো চিত্র ফুটে উঠছে না। পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে এটিই তাদের প্রথম ম্যাচ। সহযোগী সদস্যগুলোর শীর্ষ দলগুলির সঙ্গেও নিয়মিত খেলার সুযোগ তাদের হয় না।

আশেপাশে থাকা দলগুলির বিপক্ষে তাদের পারফরম্যান্স অবশ্য বেশ ভালো। ৬২ ম্যাচের ৪১টিই তারা জিতেছে। তবে ভারতের বিপক্ষে তারা লড়াই করতে পারবে, ক্রিকেট বিশ্বের কারও সুদূরতম কল্পনাতেও হয়তো ছিল না। সে অভাবনীয় ঘটনাই ঘটিয়ে দিয়েছে সূর্যোদয়ের দেশটি।

সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের মন্থর ও টার্নিং উইকেটে ভারত তুলতে পারে ৫ ওভারে স্রেফ ৩২ রান। জাপান আটকে যায় ৩০ রানে।

স্পিন সহায়ক উইকেটে দুই দলই শুধু স্পিনার দিয়েই শেষ করে ৫ ওভার। দুই দলই বাউন্ডারি মারতে পারে মাত্র দুটি করে।

২ হাজার দর্শক ধারণ ক্ষমতার মাঠ অনুমিতভাবেই ভরে গিয়েছিল ম্যাচ শুরুর অনেক আগে। মাঠজুড়ে ছিল উৎসবের আবহ। তবে তাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে খেলার শুরুর অপেক্ষা বাড়তেই থাকে বৃষ্টিভেজা মাঠে। অনেক অপেক্ষার পর শেষ সময়ে গিয়ে ন্যূনতম ৫ ওভারের ম্যাচ নির্ধারিত হয়।

উইকেট যদিও ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল। তবে লক্ষ্য স্রেফ ৩৩ বলে জাপানের সামনে হাতছানি ছিল ইতিহাস গড়ার। কিন্তু সুযোগটি তারা নিতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫ ওভারে ৩২/৪ (স্যামসন ৯, আভিশেক ০, কিষান ৩, শ্রেয়াস ১৬, তিলাক ১*, দুবে ০*; হারা-হিঞ্জ ২-০-১৭-২, তাকাহাশি ২-০-১৩-১, ইটো-ডেভিস ১-০-২-১)।

জাপান: ৫ ওভারে ৩০/৩ (কেডোওয়াকি-ফ্লেমিং ১২, ইমামোতো-লাকে ১, তাকাহাশি ৪, ইটো-ডেভিস ৯*, শিরাই ২*; আকসার ২-০-৭-০, ওয়াশিংটন ২-০-১৩-২, বিষ্ণই ১-০-১০-০)।

১৬ রান করেই ম্যান অব দা ম্যাচ হন ভারতীয় অধিনাক শ্রেয়াস।

পূর্বকোণ/প্রান্ত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট