চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

দায়িত্ব অবহেলার অভিযোগে সিএমপির সার্জেন্ট বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৬ | ১০:৫১ অপরাহ্ণ

দায়িত্ব অবহেলা ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মোহাম্মদ মুজাহিদ নামে এক সার্জেন্টকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২২ নভেম্বর তাকে বরখাস্ত করা হয়। তার বাড়ি গোপালগঞ্জে।

জানা যায়, গত ১৮ নভেম্বর রাতে নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং মোড়ে পুলিশ বক্সে কে বা কারা আগুন দেয়। এ ঘটনায় সার্জেন্ট মোহাম্মদ মুজাহিদকে মামলার বাদী হতে বলা হলে তিনি রাজি হননি। দায়িত্ব অবহেলার এ ঘটনায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে সার্জেন্ট মুজাহিদের মুঠোফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হলে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।

এ বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, ‘দায়িত্ব অবহেলার কারণে মুজাহিদ নামে এক সার্জেন্টকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার মুঠোফোনের ফরেনসিকের বিষয়টি আমি জানি না।’

গতকাল বুধবার সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির আহমেদ ভূঁইয়া বলেন, ‘বিষয়টি আমাদের অভ্যন্তরীণ।’

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট