চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

আজ রাত থেকে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট

আজ রাত থেকে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট

২৫ নভেম্বর, ২০২৬ | ৭:৩৩ অপরাহ্ণ

আজ রাত থেকে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট

তবে আদানি পাওয়ার জানিয়েছে, ‘এই সময়ে বিদ্যুৎকেন্দ্রটির ৮০০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটটি স্বাভাবিকভাবেই চালু থাকবে।’

আজ বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত থেকে ইউনিটটির রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হবে, যা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।

নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য ভারতের আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিটের মধ্যে একটি আজ বুধবার রাতে বন্ধ হতে যাচ্ছে। এর ফলে আগামী সাড়ে তিন সপ্তাহ বাংলাদেশে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে আসবে।

ভারতীয় এই বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, ইউনিটটি বন্ধ রাখার বিষয়টি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে পূর্বনির্ধারিত ছিল। গত ২৬ অক্টোবর রক্ষণাবেক্ষণের এই সময়সূচি অনুমোদন করে বিপিডিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আদানি পাওয়ার জানায়, ‘বিদ্যুৎকেন্দ্রটির নিয়মিত নির্ধারিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আজ মধ্যরাতের দিকে আমাদের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিটের পূর্বপরিকল্পিত বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ শুরু হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিটগুলোর নিয়মিত পরিচর্যার অংশ হিসেবে আগে থেকেই পরিকল্পিত এই কার্যক্রমটি ২৫ দিনের জন্য নির্ধারিত রয়েছে। এর আওতায় প্রয়োজনীয় পরিদর্শন, সার্ভিসিং এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। পূর্বপরিকল্পিত এই কার্যক্রমের জন্য বিপিডিবি গত ২৬ অক্টোবর সম্মতি দিয়েছে।’

দ্বিতীয় ইউনিটের উৎপাদনের বিষয়ে আদানি পাওয়ার জানিয়েছে, ‘এই সময়ে বিদ্যুৎকেন্দ্রটির ৮০০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটটি স্বাভাবিকভাবেই চালু থাকবে।’

২০১৭ সালের নভেম্বরে বিপিডিবির সঙ্গে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) আওতায় গোড্ডায় অবস্থিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটি এককভাবে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।

পিডিবির তথ্য বলছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই দিন সন্ধ্যা ৭টায় আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ ছিল ৯০১ মেগাওয়াট। আজ বেলা ১টায় কেন্দ্রটি থেকে ৯২৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়েছে। এ সময় জাতীয় গ্রিডে মোট বিদ্যুৎ সরবরাহ ছিল ১০ হাজার ৯৮৫ মেগাওয়াট।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শীতের কারণে বর্তমানে বিদ্যুতের চাহিদা কম রয়েছে।

ফলে আদানির একটি ইউনিট বন্ধ থাকলেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে সমস্যা হবে না বলে মনে করছে পিডিবি

পূর্বকোণ/মিফতা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট