জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এবার অ্যাকাউন্ট না থাকলেও ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়ার সুযোগ চালু হচ্ছে। নতুন ‘গেস্ট কলিং’ (Guest Calling) ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এমন ব্যক্তিদেরও কলে আমন্ত্রণ জানাতে পারবেন, যাঁদের অ্যাপটিতে কোনো অ্যাকাউন্ট নেই। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে, নতুন এই ফিচারে কল করতে হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে একটি কল লিংক তৈরি করে অন্য ব্যক্তির সঙ্গে শেয়ার করতে হবে। লিংকের মাধ্যমে অতিথিরা কলে যোগ দিতে পারবেন। তবে কল শুরু করার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। গেস্ট […]