বিশ্বকাপের উত্তেজনা শেষ। নতুন মৌসুম শুরুর আগে কাব ফুটবলেও এখন বিরতির সময়। দীর্ঘ ও ব্যস্ত মৌসুমের পর বিশ্বের সেরা ফুটবলাররা তাই কয়েক দিনের ছুটিতে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। কেউ পরিবারের সঙ্গে ঘরে ফিরেছেন, কেউ সমুদ্রের নীল জলে অবকাশ কাটাচ্ছেন, আবার কেউ এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অবকাশযাপনের নানা মুহূর্তও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশ্বকাপ শেষ হওয়ার পর ফুটবলারদের মানসিক অবস্থাও ভিন্ন ভিন্ন। কেউ সাফল্যের স্মৃতি নিয়ে ছুটিতে গেছেন, আবার কেউ অপূর্ণতার আক্ষেপ […]