বিশ্ববিখ্যাত লেখক রবার্ট কিয়োসাকি এর জনপ্রিয় ‘রিচ ড্যাড, পুওর ড্যাড’ ধনী হওয়ার কৌশল জানানো বই লিখেছিলেন। সেই লেখক নিজেই এখন বিপুল ঋণের বোঝা নিয়ে আলোচনায় এসেছেন। আর্থিক সাফল্যের কৌশল শেখানো পরিচিত এই লেখকের রিয়েল এস্টেট বিনিয়োগের সঙ্গে প্রায় ১.২ বিলিয়ন ডলার ঋণ জড়িত বলে এক প্রতিবেদনে উঠে এসেছে যা বাংলাদেশি টাকায় প্রায় ১৪,৭১৪ কোটি টাকা। ৭৯ বছর বয়সি কিয়োসাকি অবশ্য দীর্ঘদিন ধরেই এই বিপুল ঋণের কথা বলে আসছেন। তার যুক্তি, আয় তৈরি করে এমন সম্পদ কেনার জন্য ঋণ নেওয়া ধনী […]