সৌদি আরবের মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজে’ লিপ্ত হওয়ার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আবদুল বশির ও সিতি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে সম্প্রতি রায় কার্যকরের এই খবর প্রকাশিত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা, সাজার ধরন এবং প্রবাসীদের আইনি সুরক্ষার সার্বিক বিষয়ে প্রশ্ন তুলেছেন লেখক তসলিমা নাসরিন। সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তদের বিরুদ্ধে মসজিদের নিয়ম ও পবিত্রতা লঙ্ঘনের অভিযোগ এনে আইনগত পদক্ষেপ নেওয়া হয়। পরবর্তীতে বিশেষ […]