চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

দেশে স্বর্ণের দামে এবার বড় ধাক্কা

দেশে স্বর্ণের দামে এবার বড় ধাক্কা

অনলাইন ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৬ | ১১:৪৭ পূর্বাহ্ণ

দুই দফা বাড়ার পর দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৮৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকায়, যা আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

 

বুধবার (২৫ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে। এদিন সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের এ তথ্য জানিয়েছে।

 

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ২৩ টাকা ৬৮ পয়সা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা ৮ পয়সা। এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা ২৪ পয়সা।

 

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়েছিল বাজুস। এতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। তার আগের দিন সোমবার (২৩ নভেম্বর) একই মানের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল।

 

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন