অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ক্রেডিট ইনফরমেশন সেন্টার বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। বিভাগ: ক্রেডিট ইনফরমেশন সেন্টার। পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার। পদসংখ্যা: অনির্ধারিত। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস। অভিজ্ঞতা: ১-২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। চাকরির ধরন: চুক্তিভিত্তিক। প্রার্থীর ধরন: নারী। কর্মক্ষেত্র: অফিস। বয়স: ২৪–৩০ বছর। কর্মস্থল: ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা)। […]