চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বিস্ময়: একটি- দুটি নয়, পর পর চার সনতানের জন্ম !

বিস্ময়: একটি- দুটি নয়, পর পর চার সনতানের জন্ম !

উখিয়া সংবাদদাতা

২৫ নভেম্বর, ২০২৬ | ৬:৫৩ অপরাহ্ণ

স্বাভাবিক প্রসবে একটি, তারপর দুই দিন বিরতি দিয়ে অস্ত্রোপচারে আরও তিনটি- এভাবেই চার সন্তানের জন্ম দিয়েছেন এক রোহিঙ্গা নারী। কক্সবাজারের উখিয়ায় দুই ছেলে ও দুই মেয়ের এই আগমনে পরিবারে যেমন বিস্ময়, তেমনি চিকিৎসকদের কাছেও এটি ছিল বড় চ্যালেঞ্জ।
 
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৬-এর এ-১ ব্লকের বাসিন্দা আজিজুল গফফারের স্ত্রী জেসমিন বিবি (২৬) চার নবজাতকের মা। উখিয়ার পানবাজার বালুখালীর ফ্রেন্ডশিপ হাসপাতালে এই ঘটনা ঘটে।
 
বুধবার (২৫ নভেম্বর) হাসপাতালটির প্রকল্প ব্যবস্থাপক ডা. এস এম গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
 
তৃতীয়বারের মতো গর্ভবতী ছিলেন জেসমিন বিবি। আলট্রাসনোগ্রাম পরীক্ষায় তার গর্ভে চারটি শিশুর উপস্থিতি ধরা পড়ে। গত ১৩ নভেম্বর রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।
 
পরদিন ১৪ নভেম্বর ভোর পাঁচটার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়।
 
ডা. গোলাম সারওয়ার জানান, গর্ভে থাকা বাকি তিন শিশুর অবস্থান স্বাভাবিক প্রসবের অনুকূলে ছিল না। এ অবস্থায় জটিলতার আশঙ্কা দেখা দেয়। ১৬ নভেম্বর রাতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে বাকি তিন সন্তানের জন্ম হয়।
 
চিকিৎসকদের ভাষায়, এটি ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ প্রসব। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত চেষ্টায় চার নবজাতককে নিরাপদে পৃথিবীতে আনা সম্ভব হয়েছে।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট