শুরু হয়েছে নভেম্বর মাস। তবে এখনো দেখা মেলেনি কাঙ্ক্ষিত শীতের। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী ৩ মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। চলতি বছরের ডিসেম্বর ও আগামী জানুয়ারিতে দেশজুড়ে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দুই থেকে তিনটি তীব্র রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শীতের পাশাপাশি এ সময়ে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ এবং ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কাও রয়েছে। বুধবার (৪ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. মমিনুল […]