দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি ৩-১ গোলে জিতেছে লাল-সবুজরা। দীর্ঘ ২০ বছর পর মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ। শেষ দেখায় দলটির কাছে জামালরা হেরেছিল ২-০ ব্যবধানে। ফলে আজ অলিখিত প্রতিশোধও নিয়েছেন ফুটবলাররা। ২০০৩ সালের পর সাফে মালদ্বীপকে হারাল বাংলাদেশ। অন্যদিকে, ২০০৯ সালের পর বাংলাদেশ সাফের সেমিফাইনাল খেলতে পারেনি। এবার সুযোগ তৈরি হয়েছে সেমিতে উঠার। আজ মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে যুগ্মভাবে লেবানন ও মালদ্বীপের সঙ্গে রয়েছে। […]