যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে দুটি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ এড়ানো গেছে। গত ৫ নভেম্বর রানওয়েতে টেক-অফের জন্য প্রস্তুত হওয়া লুফথানসার একটি বিমানের গতিপথে হঠাৎ আমেরিকান এয়ারলাইন্সের একটি ড্রিমলাইনার ঢুকে পড়লে এই পরিস্থিতির সৃষ্টি হয়। অ্যারোটেলিগ্রাফের প্রতিবেদনে জানা যায়, সেদিন মায়ামি বিমানবন্দর থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল লুফথানসার বোয়িং ৭৪৭-৮ বিমানটির (ফ্লাইট এলএইচ৪৬৩)। কিন্তু ঠিক সেই মুহূর্তে ফিলাডেলফিয়া থেকে অবতরণ করা আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৮৮-৮ ড্রিমলাইনার (ফ্লাইট এএ১১৫৫) নেভিগেশনাল ভুল করে নির্ধারিত সীমা পেরিয়ে ট্যাক্সিওয়েতে ঢুকে পড়ে। অনলাইনে […]