ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র এবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা রেখেই ব্রাজিলের হলুদ জার্সি চিরতরে তুলে রাখলেন এই তারকা ফুটবলার। মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ৩৪ বছর বয়সী এই ফুটবল তারকা । সেখানেই তিনি জাতীয় দলের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের পথচলার ইতি টানার কথা নিশ্চিত করেন। জাতীয় দলকে বিদায় জানানোর ঘোষণা দিয়ে নেইমার বলেন, “জাতীয় দলের […]