চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফার্মিক স্টিল লিমিটেডের কারখানায় ফার্নেসের ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে পড়ে তিন বাংলাদেশি ও এক চীনা নাগরিকসহ চার শ্রমিক আহত হয়েছেন। এখানে শতভাগ পরিশোধিত ইস্পাত বা রিফাইন্ড স্টিল উৎপাদন করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন—বাংলাদেশি শ্রমিক মনির, জুয়েল ও সাইফুল এবং চীনা নাগরিক জেংলিং হং। ফার্মিক স্টিল লিমিটেডের এইচআর অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা যুবরাজ জানান, কারখানায় বয়লার বিস্ফোরণের […]