চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

তোষকের নিচে মিলল ৮ হাজার ইয়াবা, রোহিঙ্গা নারী গ্রেপ্তার

তোষকের নিচে মিলল ৮ হাজার ইয়াবা, রোহিঙ্গা নারী গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

২৫ নভেম্বর, ২০২৬ | ১০:১৪ অপরাহ্ণ

বাইরে থেকে দেখলে সাধারণ একটি বসতঘর। কিন্তু ভেতরে শোবার ঘরের খাটের তোষকের নিচে লুকানো ছিল ইয়াবার চালান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)।
 
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উখিয়ার ক্যাম্প-২/ইস্টের ব্লক-এ/৮ এলাকার জানে আলমের বসতঘরে এ অভিযান চালানো হয়। অভিযানে  মিনারা বেগম (২০) নামে এক রোহিঙ্গা নারী গ্রেপ্তার হয়। এদিকে,পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অপর এক ব্যক্তি পালিয়ে যায়।
 
পুলিশ জানায়, বসতঘরটিতে তল্লাশি চালিয়ে খাটের তোষকের নিচে কালো পলিথিনে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটটি খুলে ৪০টি জিপার ব্যাগে রাখা ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা।
 
১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার নারী ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট