চট্টগ্রাম রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:৫৬ অপরাহ্ণ

উয়েফা নেশনস লিগের ওয়েম্বলিতে স্পেনের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। ম্যাচের দুই মিনিট পূর্ণ হওয়ার আগেই গোল করে দলকে এগিয়ে নেন লামিন ইয়ামাল। তার এই গোলটি ইংল্যান্ডের ঘরের মাঠে হজম করা দ্রুততম গোলগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে।
 
উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমে গ্রুপ ‘এ’এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। বিশ্বকাপজয়ী স্পেনের বিপক্ষে ওয়েম্বলিতে ইংল্যান্ডের শুরুটা হয় বেশ কঠিন। ২ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। 
 
অপ্টার তথ্য অনুযায়ী, ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে এটি তৃতীয় দ্রুততম গোল। এর আগে মাত্র দুই বার আরও দ্রুত গোল হজম করেছে ইংল্যান্ড। ১৯৫৩ সালে হাঙ্গেরির নান্দোর হিদেগকুতি এবং ১৯৫৭ সালে স্কটল্যান্ডের টমি রিং ম্যাচের প্রথম মিনিটেই ইংল্যান্ডের জালে বল পাঠিয়েছিলেন।
 
অর্থাৎ, প্রায় সাত দশক পর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে এত দ্রুত গোল করলেন ইয়ামাল। ১৯৫৭ সালের পর এই মাঠে ইংল্যান্ডের জালে প্রথম দুই মিনিটের মধ্যে জালে বল পাঠানো তৃতীয় দল হিসেবে স্পেনের নামও লেখা হয়ে গেছে রের্কডের পাতায়।
 
পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট