চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

মেসিবিহীন একাদশে স্কালোনির বড় পরিবর্তন

মেসিবিহীন একাদশে স্কালোনির বড় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৪:৩৮ অপরাহ্ণ

২০২৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার বলিভিয়ার বিপক্ষে ম্যাচে একাদশে থাকছেন না লিওনেল মেসি। মেসিকে ছাড়া আর্জেন্টিনার আক্রমণ কীভাবে সাজানো হবে, সেটিই ম্যাচের আগে বড় আলোচনার বিষয়।

 

এই ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার সামনে রয়েছে তিনটি প্রীতি ম্যাচ। প্রথমটিতে বলিভিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসো ও ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ খেলবে। এর মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচটি মেসির বিদায়ী ম্যাচ হিসেবে হবে বুয়েন্স আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে।

 

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের একাদশ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি স্কালোনি। তবে সম্ভাব্য একাদশ নিয়ে এর মধ্যে পরিকল্পনা শুরু করেছেন তিনি। মেসির অনুপস্থিতিতে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ, তার একটি ধারণা দিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

 

তাদের প্রতিবেদন অনুযায়ী, গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের সামনে রক্ষণে থাকতে পারেন আগুস্তিন গিয়াই, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও ফাকুন্দো মেদিনা। মাঝমাঠে এক্সেকিয়েল পালাসিওস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আক্রমণভাগে ভ্যালেন্তিন বারকো, নিকোলাস পাজ, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।

 

মেসি না থাকায় আর্জেন্টিনার আক্রমণভাগে লাউতারো ও আলভারেজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করছেন স্কালোনি। মেসি দলে থাকলে এই জুটি নিয়মিত একসঙ্গে শুরুর একাদশে সুযোগ পেতেন না। এবার মেসির অনুপস্থিতিতে সেই সমন্বয় পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন স্কালোনি।

 

বলিভিয়া ম্যাচের আগে সোমবার বিকেলে অনুশীলন করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির নামে নামকরণ করা এজেইজা কমপ্লেক্সে অনুশীলন শুরু করে খেলোয়াড়রা। অনুশীলন শুরুর আগে মাঠে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে কথা বলেন স্কালোনি।

 

বলিভিয়া ম্যাচের আগে আজ বাংলাদেশ সময় রাত ১১:১৫ মিনিটে সংবাদ সম্মেলনে কথা বলবেন স্কালোনি।

পূর্বকোণ/প্রান্ত

শেয়ার করুন