সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনা বাবা ও ছেলে প্রাণে বেঁচে গেলেও নিহত হন মা ও অন্য দুই ছেলে-মেয়ে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টায় সৌদি আরবের রিয়াদ-মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। আহত হয়েছেন- রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং […]