চট্টগ্রাম বুধবার, ১০ জুন, ২০২৬

চট্টগ্রামে ছুটিতে গিয়ে সড়কে প্রাণ হারালেন ইউএই শ্রমিক দলের সাধারণ সম্পাদক

ইউএই প্রতিনিধি

১০ জুন, ২০২৬ | ১১:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ছুটিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ইউএই বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এসএম এরশাদুল আলম।

মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ সময় রাত ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত এরশাদুল আলম আনোয়ারা মোহছেন আউলিয়া দরবারের খাদেম বাড়ি এলাকায় বাসিন্দা।

জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এরশাদ। পরে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

ইউএই শ্রমিকদল নেতৃবৃন্দ জানান, তিনমাস আগে ছুটি কাটাতে তিনি চট্টগ্রামে যান। ছুটি কাটিয়ে তার আর আমিরাত ফেরা হলো না। তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। কমিউনিটিতে প্রবাসীদের কল্যাণে তিনি অনেক কাজ করে গেছেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট