চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ঢাকার চকবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

চকবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

অনলাইন ডেস্ক

২৬ নভেম্বর, ২০২৬ | ৯:২৫ অপরাহ্ণ

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি বহুতল ভবনের প্লাস্টিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শামসুল হক টাওয়ারের বিপরীত পাশের ৬ তলা ভবনটির চতুর্থ তলায় এ আগুন লাগে।
 
ফায়ার সার্ভিস জানান, সন্ধ্যা ৫টা ২৮ মিনিটের দিকে প্লাস্টিকের ওই গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
 
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
 
পূর্বকোণ/এমএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট