চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ চসিকের 

চট্টগ্রামে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ চসিকের 

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৬ | ১২:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর জামালখান থেকে নূর আহমদ সড়ক পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা ও টং দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। 
 
 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের (যুগ্ম জেলা ও দায়রা জজ) নেতৃত্বে নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান, চেরাগী পাহাড়, কাজীর দেউড়ি ও নূর আহমদ সড়ক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
 
 
 
অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে রাখা ৯টি দোকান, ৯টি গ্যাস সিলিন্ডার ও ২টি লোহার বক্স জব্দ করা হয়। এ সময় সড়ক ও ফুটপাতের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দখলমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
 
 
অভিযান চলাকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবংসিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
 
 
নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় কর্তৃপক্ষ। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট