চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি বিএম কনটেইনার ডিপোতে লরি চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শহিদুল আজম চৌধুরী (৫৫)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি এলাকার মফজল আহমদ চৌধুরীর ছেলে ।
নিহত শহিদুল আজম চৌধুরী বিএম কনটেইনার ডিপোতে এক্সেল এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে সীতাকুণ্ডের বিএম ডিপোতে কাজ করার সময় একটি লং টেইলর লরির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন শহিদুল আজম। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, বিএম ডিপোতে দুর্ঘটনায় একজন নিহত হয়ে চমেক হাসপাতালে আছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে।
পূর্বকোণ/রানা

















