চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে ৪০ লাখ টাকার চোরাই কাপড় জব্দ, গ্রেফতার ১

মিরসরাইয়ে কাভার্ডভ্যানে মিলল ৪০ লাখ টাকার চোরাই কাপড়, যুবক ধরা

মিরসরাই সংবাদদাতা

২৬ নভেম্বর, ২০২৬ | ৬:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানসহ ৪০ লাখ টাকার ১০০ রোল চোরাই চায়না কাপড় জব্দ করেছে পুলিশ।

এ সময় মো. নোমান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মো. নোমান ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা এলাকার আব্দুর রব মোল্লার ছেলে।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্র জানান, বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় একটি কাভার্ডভ্যান আটক করা হয়।

পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ১০০টি প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন রঙের ১০০ রোল চায়না কাপড় উদ্ধার করা হয়। উদ্ধার প্রতিটি কাপড়ের রোলের বাজারমূল্য ৪০ হাজার টাকা।

জোরারগঞ্জ থানার ওসি মো. আবদুল হালিম জানান, চোরাই কাপড় জব্দের ঘটনায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্বকোণ/এমএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট