পবিত্র ওমরাহ পালনে আসা চট্টগ্রাম-২ আসনের সাংসদ সরোয়ার আলমগীর সৌদিআরবে সংবর্ধিত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) রাতে সৌদি আরবের জেদ্দা শহরের একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সাবেক ছাত্রনেতা আহমদ রহিম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের ফটিকছড়ির এমপি সরয়ার আলমগীর।
উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ফটিকছড়ি কলেজছাত্র দলের সাবেক সভাপতি মোসলেম উদ্দিন, নেজাম, জামাল উদ্দিনসহ ফটিকছড়ির প্রবাসীরা।
শেষে ফটিকছড়ি প্রবাসীদের পক্ষ থেকে সরোয়ার আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এর আগে শুক্রবার রাতে পবিত্র নগরী মক্কায় ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীরের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন ফটিকছড়ি প্রবাসী সমিতির সভাপতি ও দৈনিক পূর্বকোণের সৌদি আরব প্রতিনিধি কামাল পারভেজ অভির নেতৃত্বে সাধারণ সম্পাদক শাহাদাত হাসানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
পূর্বকোণ/রাকিব
















