রাজধানীর পল্লবীতে দাঁড় করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর ১১ নম্বর এলাকার ৯ নম্বর সড়কে মধুমতি পরিবহনের ওই বাসটিতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্বৃত্তরা পার্ক করা বাসটিতে আগুন দিলে গাড়ির ভেতরের ১০টি আসন পুড়ে যায়।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পূর্বকোণ/এমএইচ

















