কক্সবাজারের পেকুয়ায় দেশীয় অস্ত্র ও ৩টি তাজা কার্তুজসহ জিয়া উদ্দন প্রকাশ হানিফ (২৪) নামের যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পেকুয়া উপজেলার বারবাকিয়া বোধা মাঝির ঘোনা নিজ বাড়ি থেকে পেকুয়া থানা পুলিশ তাকে আটক করে। আটক হানিফ বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনা এলাকার আবুল বশরের ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, অভিযান চালিয়ে অস্ত্রসহ হানিফকে আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
পূর্বকোণ/নুসরাত

















