সৌদি আরবের আবহা শহরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চারজনসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের পাঁচরুখি গ্রামে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সৌদি আরব সময় রাত ৩টা এবং বাংলাদেশ সময় রাত ১১টার দিকে আবহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অসিম উদ্দিন ব্যাপারী বাড়ির মিজানুর রহমান (৪২), তার স্ত্রী মেহের আফরোজ সুমি (৩০), মেয়ে মোহনা (১৩) ও দেড় বছরের শিশু সুবাহ। এছাড়া তাদের গাড়িচালক মোহাম্মদ জিলানী ওরফে বাবর (৩০) নিহত হয়েছেন। […]