চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সীতাকুণ্ড সংবাদদাতা

২৬ নভেম্বর, ২০২৬ | ৭:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবকের আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আটক যুবকের নাম মাহবুব আলম (৩৭)। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, মাহবুব এক প্রতিবেশি শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এসময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুকে উদ্ধার করে। পরে ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে শিশুকে হাসপাতালে পাঠায় এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/রানা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট