দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার (৯ মে) সেদেশের স্থানীয় সময় বিকেলে এই ঘটনা ঘটে। নিহত সুমন মিয়ার (৩৪) বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশইল ইউনিয়নের অভীরামপুর পশ্চিম পাড়া এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয়রা জানান, সুমন ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। তিনি নিউক্যাসল সিটির কাছে একটি এলাকায় ব্যবসা করতেন। শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে সন্ত্রাসীরা রাস্তায় গাড়ি থামিয়ে তাকে গুলি করে হত্যা করে। পরে স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত সুমনের বাবা মইজ উদ্দিন জানান, ঘটনার পর সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকা থেকে সুমনের শুভাকাঙ্ক্ষীরা ফোন করে ঘটনার কথা জানায়। আগামী মঙ্গলবার সুমনের মরদেহ দেশে আসতে পারে। নিহত সুমনের দুই বছরের একটি ছেলে রয়েছে।
পূর্বকোণ/এএইচ
















