লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা নিহত হয়েছেন। নিহতরা হলেন-সাতক্ষীরা জেলা সদরের ভালুকা চাঁদপুরের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম ও সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম। বাংলাদেশ দূতাবাস বৈরুত থেকে জারি করা এক শোক বার্তায় জানানো হয়, ১১ মে দুপুর প্রায় ১২টায় লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে জেলার যেন্দীন এলাকায় নিজ আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় তারা মারা যান। বাংলাদেশ দূতাবাস, বৈরুত এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি […]