চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিমির বাগদান ও আইনি বিয়ে আজ, ডিসেম্বরে পাহাড়ে মূল আয়োজন

মিমির বাগদান ও আইনি বিয়ে আজ, ডিসেম্বরে পাহাড়ে মূল আয়োজন

অনলাইন ডেস্ক

২৬ নভেম্বর, ২০২৬ | ৬:৪৯ অপরাহ্ণ

মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই চলছে নানা জল্পনা। এবার সেই জল্পনা আরও জোরালো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬নভেম্বর) কলকাতার কসবার বাড়িতে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সারতে পারেন অভিনেত্রী। ঘরোয়া আয়োজনে রেজিস্ট্রি ও বাগ্‌দান হওয়ার কথা। দুই পরিবারের সদস্য এবং টালিউডের ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া অনুষ্ঠানে অন্য কাউকে আমন্ত্রণ জানানো হচ্ছে না বলে খবর।
 
ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, সিদ্ধার্থ দত্ত নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি। মিমির জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত সিনেমার জগতের মানুষ নন, তিনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার এবং নৌসেনায় কর্মরত। টলিপাড়ার খবর অনুযায়ী, বেশ অনেকদিন ধরেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
 
কলকাতায় আংটিবদল ও আইনি পর্ব মিটে গেলেও মূল বিয়ের অনুষ্ঠান হবে পাহাড়ে। ৫ ডিসেম্বর থেকে কালিম্পংয়ে তিন দিনের বিয়ের আসর বসছে এই জুটির। পাহাড়ের পর্ব সেরে কলকাতায় ফিরে ১১ ডিসেম্বর রিসেপশনের আয়োজন রাখা হয়েছে, যেখানে টলিউডের বন্ধু ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
 
 
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন