সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ১ হাজার ৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত (২৬ নভেম্বর) ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৭ জনে এবং মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ১৪০ জন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ১১৮ জন করে, বরিশাল বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ৬ জন রয়েছে।
চলতি বছর এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭২ হাজার ৭৫২ জন রোগী। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৪ হাজার ৮৬১ জন।
পূর্বকোণ/নুসরাত

















