চট্টগ্রাম শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

আবুধাবি দূতাবাসে বিপ্লব ও সংহতি দিবস পালিত

আবুধাবি দূতাবাসে বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইউএই প্রতিনিধি 

৭ নভেম্বর, ২০২৬ | ১১:৪৩ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত তারেক আহমেদের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।
 
দূতালয় প্রধান তৌহিদ ইমামের সঞ্চালনায় এবং রাষ্ট্রদূত তারেক আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। এ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বিশেষ দোয়া-মোনাজাতও অনুষ্ঠিত হয়।
 
সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, “আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সমস্যা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী অবগত আছেন এবং বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করছেন।” 
 
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার ও স্বাগতিক দেশের আইন মেনে চলার আহ্বান জানান।
 
অনুষ্ঠানে জনতা ব্যাংকের সিই কামরুজ্জামান, বিএনপি নেতা ইসমাইল হোসেন তালুকদার, আবুল বাশার, দিদারুল আলম, নূর হোসেন সুমন, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সোহেল, সাখাওয়াত হোসেন বকুলসহ প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন