চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন

বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন

ইউএই প্রতিনিধি

২১ নভেম্বর, ২০২৬ | ৯:৫৭ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’-এর নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। সম্প্রতি এক জরুরি সভায় এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
 
নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিক মো. শিবলী আল সাদিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক লায়ন মো. আবু ছালেহ্।
 
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ এনাম হোসেন, সহ-সভাপতি নওশের আলম সুমন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাসেদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফখরুদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, প্রচার সম্পাদক এস. এম. গিয়াস উদ্দীন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহিম উদ্দিন মুন্না এবং নির্বাহী সদস্য মোহাম্মদ মনির হোসেন। এছাড়া উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ ফয়সাল সিদ্দিকী ববি ও নাসিম উদ্দিন আকাশ।
 
নেতৃবৃন্দ জানান, প্রবাসী সাংবাদিকদের স্বার্থরক্ষা, পারস্পরিক সহযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ানোর পাশাপাশি আমিরাতের স্থানীয় আইন সম্পর্কে প্রবাসীদের সচেতন করা, মানবিক কার্যক্রম পরিচালনা এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরাই এই ফোরামের মূল লক্ষ্য। সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি প্রবাসী সাংবাদিকদের একটি শক্তিশালী ও পেশাদার প্ল্যাটফর্মে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন