পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে ভারত। শনিবার (৩ অক্টোবর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ঐতিহাসিক প্রীতি ম্যাচটিতে স্বাগতিকদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। প্রথমার্ধে এস্তেভাও ও পেদ্রোর গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির পর স্যামুয়েল লিনোর জোড়া গোলে বিশাল জয় নিশ্চিত করে সেলেসাওরা। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে একের পর এক আক্রমণ সাজায় পরাশক্তি ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভাও ও পেদ্রোদের সমন্বয়ে গড়া আক্রমণভাগের তোপে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে […]