চট্টগ্রাম বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

বাংলাদেশকে ১৬০ রানে হারিয়ে ফাইনালে আফগানিস্তান

অনলাইন ডেস্ক

২১ অক্টোবর, ২০২৬ | ৯:৫৩ অপরাহ্ণ

 

বাংলাদেশকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬০ রানে গুটিয়ে দিয়েই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আফগানিস্তান। এবার তাদেরকে ১১৯ রানের মধ্যে আটকে রাখতে পারলে ফাইনালে উঠতে পারবে বাংলাদেশ। তবে আফগানিস্তান যদি ১১৯ রানের বেশি করে ম্যাচ হারে তাহলে ফাইনালে উঠে যাবে জিম্বাবুয়ে।অর্থাৎ এই সিরিজের ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে।

 

টস জিতে বাংলাদেশ আবুধাবিতে ২৮ রানেই হারিয়ে বসে ৪ উইকেট। তার পর অবশ্য আশার সঞ্চার করেছিলেন পারভেজ হোসেন ও সাইফ হাসান। পঞ্চম উইকেটে ৯২ রানের জুটি গড়েন তারা। ১২১ রানে সাইফ হাসান ৪১ রানে ফিরতেই আবার বিপর্যয়ে পড়ে দলটির ইনিংস। বাকি ৬ উইকেট হারিয়েছে মাত্র ৩৯ রানে! ৪১.২ ওভারেই তারা অলআউট হয়েছে মাত্র ১৬০ রানে। 

 

জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচেই ৯৯ রানের ব্যবধানে হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশ। অপর দিকে জিম্বাবুয়ে দ্বিতীয় ম্যাচে আবার আফগানিস্তানের কাছে হারে বিশাল ব্যবধানে। ১৫৮ রানের বিশাল জয়ে তখনই ফাইনালের পথে নিজেদের এগিয়ে রাখে আফগানিস্তান। 

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট