চট্টগ্রাম বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

আঙুল থেঁতলে গেছে মুশফিকের, খেলবেন না মিরপুর টেস্টে

আঙুল থেঁতলে গেছে মুশফিকের

অনলাইন ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৬ | ১:০৮ অপরাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্ট শুরুর আগমুহূর্তে বড় ধাক্কা খেল বাংলাদেশ। আঙুলের চোট কাটিয়ে উঠতে না পারায় প্রথম টেস্টের একাদশ থেকে ছিটকে গেছেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। 
 
তবে টসের পর জানা গেল, চোট কাটিয়ে ওঠা আজ থেকে শুরু হওয়া টেস্টে খেলছেন লিটন। তাতে একটু স্বস্তিই পাওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু সেটিও যেন উড়ে গেল মুহূর্তেই।
 
 
বুধবার (২৮ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসের পর বাংলাদেশের একাদশে মুশফিকের না থাকার বিষয়টি নিশ্চিত হয়। চোটের জন্য খেলছেন না দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তাঁর জায়গায় খেলছেন তাওহিদ হৃদয়। গতকাল নেটে ব্যাটিং অনুশীলনের সময় আঙুলে বল লাগে মুশফিকের। ব্যথায় কাতরে সঙ্গে সঙ্গে নেটের পাশে বসে পড়েন। প্রায় আধা ঘণ্টা মিরপুরের একাডেমি মাঠে শুশ্রূষার পর হাতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান।গতকাল মুশফিক আর ব্যাটিং করেননি। তবে এক্স–রেতে গুরুতর কিছু না পাওয়ায় তাঁর খেলার সম্ভাবনা ছিল। কিন্তু আজ সকাল অবধি আঙুলের যথেষ্ট উন্নতি না হওয়ায় তাঁকে আর একাদশে রাখা হয়নি।
 
 
এ বিষয়ে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, ‘মুশফিকুর রহিম ডান হাতের তর্জনিতে ব্যথা পেয়েছে। পরবর্তী সময় থেকে সে আমাদের পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন (থেঁতলে যাওয়া) ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। পরের টেস্টে খেলতে পারবে।’
 
আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী চোট সেরে উঠলে সেই ম্যাচে মুশফিককে পাওয়া যাবে।
 
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট