সৌদি আরবের তায়েফ শহর থেকে জিয়ারত শেষে মক্কা ফেরার পথে ১২ জন বাংলাদেশি ওমরাহ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২ টায় ওমরা যাত্রী বহনকারী মাইক্রোবাসটি তায়েফের ওয়াদি হালিমাসহ তায়েফের পবিত্রতম স্থান জিয়ারা শেষে পবিত্র নগরীমক্কা ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আব্দুল কাদির, মোহাম্মদ সুলাইমান, মোহাম্মদ রফিক মিয়া, মো. ওমর ফারুক, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, শওকত আরা, কাকলি আক্তার, সাদিয়া আক্তার ও আফরোজা আক্তার। আহতদের মধ্যে সাহেরা […]