গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর নিউ মুরিং আবাসিক এলাকার বাসায় বিস্ফোরণে দগ্ধ হন রাশেদা, তাঁর স্বামী মো. আরিফ ও তিন বছর বয়সী মেয়ে আরিফা। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. লিটন কুমার পালিত বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ঘটনায় দগ্ধ রাশেদার স্বামী আরিফ নিবিড় পর্যবেক্ষণে আছেন, অন্যদিকে মেয়ে আরিফা বার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
উল্লেখ্য, আরিফ দুই মাস আগে ওই বাড়ির একটি তলা ভাড়া নিয়েছিলেন। ঘটনার রাতে বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের লোকজন দ্রুত গিয়ে তিনজনকে উদ্ধার করেন।
পূর্বকোণ/আরআর

















