দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশ কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান সংযুক্ত আরব আমিরাতের মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্সেস এন্ড এমিরেটাইজেশনের আন্ডার সেক্রেটারি খলিল ইব্রাহিম আল খোরি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ কনসাল জেনারেলের কার্যালয়ে এই সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে কনসাল জেনারেল তার আমিরাতি প্রতিপক্ষের সাথে বিশেষ করে দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ভিসাপ্রাপ্তি ও ভিসা ট্রান্সফার সহজিকরণ এবং দেশটিতে বসবাসরত প্রবাসী কর্মীদের কল্যাণসহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন। কনসাল জেনারেল সংযুক্ত আরব আমিরাতে প্রকৌশলী, […]