আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার (১৯ ডিসেম্বর) দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মিজানুর রহমান। দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর (লোকাল) লুতফুন নাহার নাজিমের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের শ্রম কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা […]